Views Bangladesh Logo

ঢাকা স্টক এক্সচেঞ্জে এক ঘণ্টায় লেনদেন ৩৩২ কোটি টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ৬২ মিনিটে, অর্থাৎ সকাল ১১টা ২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৩২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থান চলে আসে। তবে বেলা বাড়ার পর সূচকটি পতনে ফিরে আসে। আজ লেনদেন শুরুর ৬২ মিনিটে ডিএসইএক্স কমেছে ১১ দশমিক ৬৬ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৫০৪ দশমিক ৪৯ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক তিন দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১১ দশমিক ৮৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১০ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৭৬ দশমিক ২৪ পয়েন্টে।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৪টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা এনসিসি ব্যাংকের ১০ কোটি ১২ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ৯ কোটি ৫৩ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের সাত কোটি ৬৯ লাখ টাকা, সোনারগাঁ টেক্সটাইলের সাত কোটি সাত লাখ টাকা, বিডি থাই ফুডের ৬ কোটি ৬০ লাখ টাকা, আইপিডিসির পাঁচ কোটি ৯১ লাখ টাকা এবং আরডি ফুডের পাঁচ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ