Views Bangladesh Logo

বন্দর থানা প্রাঙ্গণে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মাদক কারবারির

নারায়ণগঞ্জের বন্দর থানা প্রাঙ্গণে রমজান (৩৮) নামে এক ব্যক্তির গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বন্দর থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। রমজান বন্দরের একরামপুর এলাকার বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ মোট সাতটি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রমজান থানা প্রাঙ্গণে এসে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত তাকে নিবৃত করেন। পরে তার শরীরে পানি ঢেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, রমজানের সহযোগী কয়েকজন মাদক কারবারির সঙ্গে সম্প্রতি একটি বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই তিনি এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, রমজানের বিরুদ্ধে সাতটি মামলা থাকলেও বর্তমানে তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ