ডিআরইউ’র সভাপতি সালেহ আকন, সম্পাদক সোহেল
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৪ এ সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন, আর সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল।
শনিবার (৩০ নভেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ডিআরইউর সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬ ভোট। ফলে নোমানীকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যাবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন।
সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন পেয়েছেন ৩৬৪ ভোট।
২০২৫ সাল মেয়াদের এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে চারটি সম্পাদকীয় পদে চারজন একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে আছেন।
সহ সভাপতি হয়েছেন গাজী আনোয়ার ও যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন আবদুল হাই তুহিন।
অন্যদিকে দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক পদে মো. মজিবুর রহমান জয়ী হয়েছেন।
সাতটি কার্যনির্বাহী সদস্য পদের বিজয়ী হয়েছেন যথাক্রমে মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, মো. বোরহান উদ্দীন, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম)।
অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।
ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এম এ আজিজ। অন্য সদস্যরা হলেন, আবু তাহের, এলাহী নেওয়াজ, বাকের হোসেন ও শহিদুল ইসলাম।
এর আগে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু অনুষ্ঠিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে