Views Bangladesh Logo

বগুড়ায় পলিথিন করাখানায় অভিযান, জরিমানা

বগুড়ায় র‍্যাব-১২ ও পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সেইসাথে অবৈধভাবে পলিথিন উৎপাদন করায় কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৭ মার্চ) রাত পৌনে ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার)
ফিরোজ আহমেদ। এর আগে, এদিন সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার।

র‍্যাব কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, বগুড়া সদরের জয়পুরপাড়া এলাকার মা পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে পলিথিন জব্দ ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়৷ সেখানে অবৈধভাবে পলিথিন উৎপাদন করা হচ্ছিল। একইসাথে প্রতিষ্ঠানটির মালিক আমিনুল ইসলামকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারায় অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরালো করা হবে বলেও জানান বগুড়ার র‍্যাব ক্যাম্পের এই কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ