Views Bangladesh Logo

অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন এখনো অধরা: রুহিন হোসেন প্রিন্স

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, স্বাধীনতার এত বছর পরও গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়নি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার এত বছর পর গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে আমরা দেখছি, স্বাধীনতাবিরোধী শক্তির উত্থান ঘটছে। অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরাই রয়ে গেছে।

রুহিন হোসেন প্রিন্স আরও অভিযোগ করেন, ‘সাম্প্রতিক সময়ে উগ্র দক্ষিণপন্থি শক্তির উত্থান এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, যারা ক্ষমতায় আছেন এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, তাদের উচিত এই ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করা।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে মুক্তিযুদ্ধের মূল চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে এগিয়ে আসতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ