Views Bangladesh Logo

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টনের অংশ হিসেবে ডা. জাহেদ উর রহমানকে দুটি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দেখবেন।

রোববার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ডা. জাহেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বলেন, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি আমার ওপরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সংযুক্ত হওয়ায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ডা. জাহেদ উর রহমান ২৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ