ড. ইউনূসের সঙ্গে তারেকের বৈঠক শেষ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠক শেষ হয়েছে।
বৈঠকটি দুপুর ৩টা ৩৫ মিনিটে শেষ হয়।
এর আগে, লন্ডনের কেন্দ্রস্থল ডরচেস্টার হোটেলে বাংলাদেশ সময় দুপুর ২টা (স্থানীয় সময় সকাল ৯টা) থেকে গুরুত্বপূর্ণ একান্ত বৈঠক শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেল আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর।
রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক নেতাকর্মী এবং গণতন্ত্রপ্রেমী সাধারণ মানুষ আশা করছেন, এই বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
তবে দুই নেতার মধ্যকার এই বৈঠকের আলোচ্যবিষয় গুলো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সংযোজিত নানা বিষয়, যেমন নির্বাচন, ন্যায়বিচার ও সংস্কার—এসবই আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে