Views Bangladesh Logo

ড. ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন: ফরহাদ মজহার

 VB  Desk

ভিবি ডেস্ক

লেখক ও গবেষক ফরহাদ মজহার বলেছেন, ‘ড. ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন। অনিবার্যভাবে এই সরকার ব্যর্থ হতে বাধ্য। গণ-অভ্যুত্থানের স্পিড এই সরকারে নেই। তাহলে গণঅভ্যুত্থান কোথায় গেল?’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জনগণ আর দল এক কথা নয়। আপনারা এখন দল করতে নেমেছেন, আপনারা কী আরেকটা বিএনপি বানাবেন? আপনাদের পরিষ্কার করতে হবে, যে রাজনৈতিক দল করতে চাচ্ছেন সেই দলের লক্ষ্য হবে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো। বুঝতে হবে গণঅভ্যুত্থানে তার তাৎপর্য কী? ৫ আগস্ট জনগণের হাতে ক্ষমতা এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা আমরা রাখতে পারিনি। আপনাদের পর্যালোচনা করতে হবে কোথায় ভুল করেছেন।’

তিনি বলেন, ‘বিদেশ থেকে ধরে এনে উপদেষ্টাই ঢুকাবেন। কিছু উপদেষ্টা এলিট শ্রেণি, কিছু সুবিধাভোগী, তাদের দিয়ে কী করবেন, সংস্কার—নাকি নতুন দল? বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্র দরকার, কারা করবে এটা? জনগণ করবে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর মাজার ভাঙা শুরু হয়েছে, এরা কারা? এরা সেই শক্তি তাদেরকে ‘র’ টাকা দেয়। এখনো অস্থিতিশীল পরিবেশ করার জন্য, বহু হোটেলে গাজা-ইয়াবা খাওয়া হয়, ওদেরকে কিছু করতে পারেন না?’

সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ