আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূসকে স্বাগত জানান অধ্যাপক দাউদ
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা দাউদ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন।
এক বার্তায় বলা হয়, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাহমুদ সিদ্দিকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ইউনূসের বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে