ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমলো ৬ মাস
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদার মেয়াদ ছয় মাস কমিয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সরকারি উচ্চপর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ আগস্টের পর থেকে তিনি আর ভিভিআইপি মর্যাদা কিংবা বিশেষ নিরাপত্তা সুবিধা পাবেন না। ফলে তখন থেকে তাকে সাধারণ নাগরিক হিসেবে চলাফেরা করতে হবে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাতিল হয়ে যাবে।
সরকারি নথি অনুযায়ী, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন অনুযায়ী দায়িত্ব হস্তান্তরের পর সাবেক প্রধান উপদেষ্টাকে এক বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল। ওই সিদ্ধান্তের ভিত্তিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তার নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিল।
এই মর্যাদার আওতায় তার বাসভবন ও কর্মস্থলে এসএসএফ নিরাপত্তা, ব্যক্তিগত চলাচলে সুরক্ষা এবং বিদেশ সফরের সময় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে