Views Bangladesh Logo

'ছাত্ররা আমাকে নিয়োগ করেছে' বলায় সেদিনই ভুল পথে যান ইউনূস সাহেব: নাছির

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, অন্তর্বর্তী সরকার ও আমরা একসাথে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু যখন দেখলাম, ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে প্রকাশ্যে বলে ফেললেন, 'ছাত্ররা আমাকে নিয়োগ করেছে।' মুহূর্তেই শত শত জনতাকে, জনতার রক্তকে অস্বীকার করলেন তিনি। উনি কতিপয় ছাত্রদের পক্ষে অবস্থান নিলেন। তখনই আমরা বুঝতে পেরেছি, ইউনুস সাহেব ভুল পথে যাচ্ছেন।

শনিবার (২৪ মে) বিকেলে বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠে তারুণ্যের সমাবেশ সঞ্চালনার সময় তিনি এসব কথা বলেন।

রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এই আয়োজন করা হয়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনাদের মত ও আমাদের মত আলাদা হয়ে গেছে। কিন্তু এখনো আমাদের পথ আলাদা হয়নি। যদি পথ আলাদা হয়, আমরা আমাদের পথ খুঁজে নেব। কিন্তু আপনারা পথ খুঁজে নিতে পারবেন তো?

বগুড়ায় অনুষ্ঠিত এই সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল আহসান রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ