Views Bangladesh Logo

১৮ মাস পর কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় ১৮ মাস পর নিজের আগের কর্মস্থলে ফিরেছেন।

রোববার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার-এ পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সেখানে পৌঁছে ড. ইউনূস গ্রামীণ সংগঠনগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। দায়িত্ব পালনের বিরতির পর বিভিন্ন কার্যক্রম পুনরায় চালু এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ড. ইউনূস চলতি মাসের শেষদিকে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনেও ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ