যমুনা ছেড়েছেন ড. ইউনূস
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা থেকে বের হয়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
জানা গেছে, ভবনটির প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রস্তুত করা হবে। তবে তিনি সেখানে উঠবেন কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রী গুলশানে নিজস্ব বাসভবনে অবস্থান করছেন।
ড. ইউনূসের প্রস্থানের পর গণপূর্ত অধিদপ্তর যমুনার সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে। সংস্কার শেষে ভবনটি প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত রাখা হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সংশ্লিষ্ট সব কাজ সম্পন্ন করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে