‘ইউ আর আ টেররিস্ট’ শ্লোগান দিয়ে আমেরিকায় ইউনূসকে হেনস্তা
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে লক্ষ্য করে ‘ইউ আর আ টেররিস্ট’ ও ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান দেন বেশ কয়েকজন প্রবাসী।
সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড. ইউনূসকে ঘিরে কয়েকজন প্রবাসী বিভিন্ন মন্তব্য করছেন। তাদের কেউ কেউ ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ ও ‘গো ব্যাক’ বলে স্লোগান দেন।
ভিডিওতে আরও শোনা যায়, বিক্ষোভকারীদের কেউ কেউ তাকে ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’ বলেও অভিযুক্ত করছেন। তবে এসব অভিযোগের সত্যতা কিংবা বিক্ষোভকারীদের বক্তব্যের পেছনের নির্দিষ্ট কারণ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত কিছু জানা যায়নি।
ঘটনার পর নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। এ সময় তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদও দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি।
মতামত দিন