Views Bangladesh Logo

বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে বঙ্গভবনের অনুষ্ঠানে আসেননি ড ইউনূস: রাষ্ট্রপতি

 VB  Desk

ভিবি ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে বঙ্গভবনে মূল রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পেয়েও আসেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূস।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে জাতীয় দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশিত হয় সোমবার (২৩ ফেব্রুয়ারি)। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এর দ্বিতীয় ও শেষ অংশ প্রকাশিত হয়েছে।

মো. সাহাবুদ্দিন বলেন, ‘বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে মূল রাষ্ট্রীয় অনুষ্ঠান বঙ্গভবনেই হয়ে থাকে। দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী আমরা এই দিবসগুলো বঙ্গভবনে আয়োজন করি; জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। আমরা ওই দিবসগুলোতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিয়েছি; কিন্তু তিনি আসেননি। এর আগে সরকারপ্রধানরা প্রায় প্রতিটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যদিও সাংবিধানিকভাবে এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই, তবে এটি সৌজন্যবোধের বিষয়।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ