Views Bangladesh Logo

ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েটের অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান

ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান।

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’ এর বিধান অনুযায়ী ড. মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগের তারিখ থেকে আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

ড. সাব্বির মোস্তফা খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি সম্পদ কৌশল বিভাগে অধ্যাপনা করছেন। পানি সম্পদ ব্যবস্থাপনা, নগর পানি সরবরাহ, জলবায়ু পরিবর্তন এবং টেকসই অবকাঠামো উন্নয়ন বিষয়ে তার দীর্ঘদিনের গবেষণা ও পেশাগত অভিজ্ঞতা রয়েছে।

সরকারের আশা, তার নেতৃত্বে ঢাকা ওয়াসার সেবা ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কার্যক্রম আরও আধুনিক, দক্ষ ও কার্যকর হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ