Views Bangladesh Logo

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শারমিনের স্বাক্ষরিত আদেশে এই নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে প্রজ্ঞাপনটির অনুলিপি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ