Views Bangladesh Logo

প্যারিসের উদ্দেশ্যে রাজধানী ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা ছেড়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট শেষে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ড. ইউনূস কেন এবং কী কারণে ফ্রান্স গেলেন। সেখানে তিনি কত দিন অবস্থান করবেন বা আদৌ তিনি ঢাকা ফিরবেন কী না সে সম্পর্কে কিছুই জানা যায়নি। ড. ইউনূসের এই বিদেশ সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। যদিও সফরের আনুষ্ঠানিক বিস্তারিত কর্মসূচি এখনো প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন ওই বছরের ৮ আগস্ট। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ