ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির নতুন ডিজি শাহেদুর রহমান
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান।
গত ১৫ অক্টোবর (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব উজ্জল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
তিনি আগামী দুই বছর এই পদে দায়িত্ব পালন করবেন।
এদিকে মো. শাহেদুর রহমানকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির ডিজি হিসেবে নিয়োগ দেওয়ায় স্বাগত জানিয়েছেন ১৪৫ জন কর্মকর্তা। তারা এক বিবৃতিতে নতুন ডিজিকে স্বাগত জানায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে