Views Bangladesh Logo

টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন ড. খলিলুর রহমান

নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নির্বাচিত এমপিরা শপথ নেন এবং পরে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

১৯৭৯ সালে সিভিল সার্ভিসে যোগদান করেন ড. খলিলুর রহমান। কর্মজীবনের শুরুতে দক্ষিণ এশিয়া বিভাগে দায়িত্ব পালন এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

বিএনপির এমপিদের শপথের পর পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত, স্বতন্ত্র এবং অন্যান্য দলের সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।

আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ