Views Bangladesh Logo

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের নতুন ডিজি ড. কামরুজ্জামান

 VB  Desk

ভিবি ডেস্ক

 জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক (ডিজি) হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্মসচিব ড. মোহাম্মদ কামরুজ্জামান।

গত বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) হিসেবে কর্মরত যুগ্মসচিব ড. মোহাম্মদ কামরুজ্জামানকে বদলিপূর্বক প্রেষণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতদিন এই পদে দায়িত্ব পালন করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব।

সংশ্লিষ্টরা মনে করেন, নতুন মহাপরিচালকের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরটির কার্যক্রম আরও গতিশীল হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং সেই আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করেছে সরকার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ