Views Bangladesh Logo

৪ মে থেকে শুরু ডিপিএল, ড্রেসিংরুমে মোবাইল ফোন নিষিদ্ধ

আগামী সোমবার (৪ মে) থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর ২০২৫–২৬ মৌসুম। ম্যাচ চলাকালে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে ড্রেসিংরুমে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। শনিবার (২ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা এ সিদ্ধান্তের কথা জানান।

বিসিবি কর্মকর্তারা বলেন, মাঠে নামার আগে খেলোয়াড়দেরকে তাদের মোবাইল ফোন জমা দিতে হবে।

বিসিবির অ্যাডহক কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল বলেন, ‘লিগটি সুষ্ঠভাবে আয়োজন করতে অংশগ্রহণকারী ক্লাবগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে বোর্ড।’ একইসঙ্গে তিনি ডিপিএলকে দেশের ক্রিকেট কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন এবং দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেট বন্ধ থাকার পর আবার প্রতিযোগিতা শুরু করার চ্যালেঞ্জের কথাও স্বীকার করেন।

এছাড়া আসন্ন মৌসুমের স্পনসরের নামও সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গেল বছরগুলোতে লিগ পর্ব শেষে সেরা দলগুলো নিয়ে সুপার লিগ হলেও এবার সেই নিয়ম থাকছে না। একটি মাত্র লিগ পর্বের মাধ্যমেই নির্ধারিত হবে লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। চ্যাম্পিয়ন নির্ধারণে সুপার লিগ না থাকলেও অবনমন পর্ব থাকছেই। লিগের নিয়মানুযায়ী নিচের সারির দলগুলো নিয়ে হবে এই পর্ব, যেখান থেকে নির্ধারিত হবে কোন দলগুলো প্রথম বিভাগে নেমে যাবে।

বিসিবি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আয়োজিত এই টুর্নামেন্ট চলবে আগামী ১১ জুন পর্যন্ত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ