Views Bangladesh Logo

সান মেরিনো ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা ডুলির

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ থমাস ডুলি তার অধীনে প্রথম ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। আগামী ৫ জুন ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মেরিনোর মুখোমুখি হবে বাংলাদেশ, আর এই ম্যাচ দিয়েই জাতীয় দলের ডাগআউটে অভিষেক হতে যাচ্ছে জার্মান-আমেরিকান এই কোচের।

কিংস অ্যারেনায় চার দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে ৬৫ বছর বয়সী ডুলি প্রাথমিক দল থেকে কয়েকজনকে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করেন। নতুন কোচের অধীনে বাংলাদেশের যাত্রার প্রথম অধ্যায় হিসেবে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।

চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, মন্জুরুল রহমান, ইব্রাহিম, মিরাজুল ইসলাম ও মিনহাজুল করিম স্বাধীন।

অন্যদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন আনিসুর রহমান জিকো, ইশা ফয়সাল ও রফিকুল ইসলাম। অভিজ্ঞ অধিনায়ক জামাল ভূঁইয়া, ডিফেন্ডার তারিক কাজী ও তপু বর্মন, গোলরক্ষক মিতুল মারমা এবং মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর ওপরও থাকবে বড় দায়িত্ব।

নতুন কোচের অধীনে দল কতটা পরিবর্তিত ও সংগঠিত ফুটবল উপহার দিতে পারে, তার প্রথম পরীক্ষা হবে সান মেরিনোর বিপক্ষে এই ম্যাচে।

বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল

গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন, আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, ইশা ফয়সাল।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী শাহ।

ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম।

নতুন কোচের অধীনে প্রথম ম্যাচে কেমন পারফরম্যান্স করে বাংলাদেশ, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের। সান মেরিনোর বিপক্ষে ইতিবাচক ফল দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ