Views Bangladesh Logo

আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না: প্রসেনজিৎ

ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন যখন সরগরম, তখন আলোচনায় উঠে আসেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক জল্পনা স্পষ্টভাবে নাকচ করেছেন।

ভোট গণনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং ভবিষ্যতেও সেই কাজই করে যেতে চাই। অনুরোধ—আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না।’

তিনি ব্যাখ্যা করে বলেন, সাম্প্রতিক একটি ফোনালাপকে ঘিরেই বিভ্রান্তি তৈরি হয়েছে। এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত যোগাযোগ, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি কাউকে ফোন করিনি; আমার ছোট ভাই ফোন করেছিল। বড় হিসেবে আশীর্বাদ করেছি—এটাই স্বাভাবিক।

মূলত শিবপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ বিজয়ী হওয়ার পর এই বিতর্কের সূত্রপাত। জয়লাভের খবর তিনি নিজেই প্রসেনজিতকে জানান। সেই কথোপকথন প্রকাশ্যে আসার পর অনেকেই ধারণা করতে থাকেন, অভিনেতা হয়তো রাজনীতিতে যুক্ত হচ্ছেন।

তবে এসব গুঞ্জন একেবারেই ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রসেনজিৎ।

এদিকে নির্বাচনের আগে তার পরিবার নিয়েও সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ায়। বিশেষ করে তার ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের নামে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়, যেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে একটি ছবি দেখা যায়।

এই বিষয়ে তখনই প্রসেনজিৎ জানান, সেটি তার ছেলের প্রকৃত অ্যাকাউন্ট নয়, বরং ভুয়া প্রোফাইল থেকে ছড়ানো একটি পোস্ট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ