Views Bangladesh Logo

পড়াশোনার নামে চাপ তৈরি করবেন না: অভিভাবকদের উদ্দেশে প্রধামন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেধা-মননের সুযোগ যেন শিশুরা পায়, পড়াশোনার নামে চাপ তৈরি করবেন না। সেভাবেই আমরা কারিকুলাম তৈরি করছি। পাশাপাশি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস শিশুদের জানানোরও আহ্বান জানান।

রবিবার (১৭ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত শিশু সমাবেশে অভিভাবকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় নির্যাতিতদের পক্ষে। গাজায় যখন শিশুদের হত্যা করা হয় তখন বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর মানবতাবোধ কোথায় থাকে। বিশ্বে অনেকেই শিশুর অধিকার, শিক্ষা ও মানবাধিকার নিয়ে কথা বলে। কিন্তু পাশাপাশি তাদের দ্বিমুখী কার্যক্রম দেখা যায়। বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের নাগরিকদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু গাজায় যখন শিশু ও নারীদের হত্যা করা হচ্ছে, তখন বিশ্বের বিবেক কোথায় থাকে?

আজকের শিশুদের আগামী দিনের উন্নত বাংলা গড়ার কারিগর হিসেবে দেখতে চান জানিয়ে সরকারপ্রধান বলেন, পড়াশোনার নামে চাপ নয়, মেধা-মননের বিকাশই গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনা বলেন, শিশুরা যাতে সুন্দর পরিবেশে মানুষ হয়, সেদিকে লক্ষ্য রাখছি। শিশুদের ঝরে পড়ার হার কমিয়ে এনেছি। আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার মূল নেতৃত্ব দেবে আজকের শিশু-কিশোররা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত নাগরিক হিসেবে আমরা শিশুদের গড়ে তুলছি।

তিনি আরও বলেন, আমাদের শিশুরা গড়ে উঠবে স্মার্ট নাগরিক হিসেবে, এটাই আমাদের অঙ্গিকার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ