Views Bangladesh Logo

রাজনৈতিক দলগুলোকে বাড়তি সুযোগ না দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

 VB  Desk

ভিবি ডেস্ক

কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তোষামোদ বন্ধ করতে হবে। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সশস্ত্র বাহিনী বিভাগ, খুলনা বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘অনেক ভুয়া মামলা হচ্ছে। যারা ভুয়া মামলা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে রেহাই দেয়া হবে না এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না।"

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট করা হয়েছে। তবে অভিযানে এখনো প্রত্যাশিত পরিমাণ অস্ত্র উদ্ধার করা যায়নি। লুট হওয়া অস্ত্র উদ্ধারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে’।

‘বিভিন্ন জায়গায় মব জাস্টিস ও হত্যা হচ্ছে। অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন’ মন্তব্য করে এটি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ