Views Bangladesh Logo

নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ শেখ হাসিনার

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর ‘বিজয় মিছিল’ বা আত্মকলহে লিপ্ত না হতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ নির্দেশনার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘শেখ হাসিনা প্রমাণ করেছেন, সরকারপ্রধান হয়েও স্বাধীন-নিরপেক্ষ কমিশনের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। সবাই আজ তা প্রত্যক্ষ করেছেন। সর্বাত্মক সহযোগিতা করা, ফ্যাসিলিটেড করা, কো-অপারেশন দিয়ে শেখ হাসিনা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের যে তথ্য পেয়েছি, তাতে নিশ্চিত করে বলা যায়, আওয়ামী লীগের প্রার্থী অধিকাংশ আসনে বিপুল ভোটে বিজয়ী হচ্ছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করতে চেয়েছিল আন্তর্জাতিক এবং বাংলাদেশের বন্ধুদের। বিদেশি সাংবাদিকরা, আমাদের দেশের সাংবাদিকরা প্রত্যক্ষ করেছেন এই নির্বাচন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ