Views Bangladesh Logo

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। ঢাকা পৌঁছানোর আগে তিনি দিল্লিতে বৈঠক করেছেন।

ডোনাল্ড লু’র সফরসূচী অনুযায়ী, রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দীন আহমেদ ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক হবে। সোমবার প্রতিনিধিদলটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ