এপস্টেইনের পাম বিচের বাড়িতে গিয়েছিলেন মাইকেল জ্যাকসনও
যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন-সংক্রান্ত নতুন নথিপত্রে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তির মধ্যে পপসম্রাট মাইকেল জ্যাকসনের নামও রয়েছে।
জেফরি এপস্টেইনের সঙ্গে মাইকেল জ্যাকসনের একটি ছবিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
নথিতে থাকা একটি জবানবন্দি অনুযায়ী, মাইকেল জ্যাকসন এপস্টেইনের পাম বিচের বাড়িতে গিয়েছিলেন। তবে তিনি এপস্টাইনের সঙ্গে কোনো অপরাধে জড়িত ছিলেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায় নি।
এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগকারী জোহানা সজোবার্গ আদালতে দেওয়া সাক্ষ্য দেন, তিনি পাম বিচে মাইকেল জ্যাকসনকে দেখেছিলেন। তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না।
মাইকেল জ্যাকসন ছাড়াও মার্কিন অভিনেত্রী, গায়িকা ডায়ানা রস, মার্কিন অভিনেতা ক্রিস ট্যাকার, সংগীতশিল্পী মিক জ্যাগারকেও জেফরি এপস্টেইনের সঙ্গে তোলা ছবিতে দেখা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে