Views Bangladesh Logo

বগুড়ায় জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলায় চিকিৎসক গ্রেপ্তার

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলায় বগুড়ায় চিকিৎসক সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) বেলা সোয়া ১১ টা পর্যন্ত তাকে বগুড়া সদর থানা থেকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে জেলার শেরপুর উপজেলার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চিকিৎসক মিশু বগুড়া মহানগরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাগেরহাটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএসটি) কর্মরত ছিলেন। সামির হোসেন মিশু স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বঙ্গবন্ধু পরিষদের বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি।

বগুড়া সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, সামির হোসেন মিশুকে বগুড়ার শেরপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ