Views Bangladesh Logo

ডিমের নতুন দাম নির্ধারণ

ৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি)। আর এই দাম বুধবার (১৬ অক্টোবর) থেকে সারাদেশে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

তিনি বলেন, বুধবার থেকে উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা। খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি ডজন কিনতে খরচ হবে ১৪৪ টাকা ৪৪ পয়সা।

এদিকে ডিম ব্যবসায়ীদের দাবি, সরকারের বেঁধে দেওয়া দামে ডিম বিক্রি করতে হলে তাঁদের আরও কম দামে ডিম কিনতে হবে। কিন্তু আড়তদারদের কাছ থেকে তাঁদের বেশি দাম দিয়ে ডিম কিনতে হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ