Views Bangladesh Logo

মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটিতে দুঃখ প্রকাশ ডিএমটিসিএলের

 VB  Desk

ভিবি ডেস্ক

যান্ত্রিক ত্রুটিতে শনিবার (২৫ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনায় বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল অপারেটর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (২৬ জানুয়ারি) সকালে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে বলা হয়েছে, ‘মেট্রোরেলের কারিগরি দল মধ্যরাত পর্যন্ত সিগন্যালিং ব্যবস্থা ঠিক করতে কাজ করেছেন। সকাল থেকেই নির্ধারিত সূচি অনুযায়ী চলছে মেট্রোরেল। সহযোগিতার জন্য মেট্রোরেলের যাত্রীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

অন্য পোস্টে বলা হয়েছে, ‘২৫ জানুয়ারি মেট্রোরেল পরিষেবাগুলো ট্রেনের দরজায় ত্রুটিতে সকাল নয়টা ২৩ মিনিট থেকে ৪৯ মিনিট পর্যন্ত এবং সিগন্যালিং সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটিতে দুপুর ১টা ৩৩ মিনিট থেকে ২টা ৬ মিনিট পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পরে দুপুর ২টা ৬ মিনিটে পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল ফের চালু হয়। সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত শেষ মেট্রোরেল সার্ভিস চালু হয়। যাত্রীদের সেবা প্রদানে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত’।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ