Views Bangladesh Logo

মেট্রোরেল স্টেশনে ভিডিও ধারণে নতুন নিষেধাজ্ঞা

মেট্রোরেল স্টেশন এলাকা ও ট্রেনের ভেতরে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রো রেল স্টেশন, প্ল্যাটফর্ম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের অভ্যন্তরে অনুমতি ছাড়া ভিডিও ধারণ বা প্রচার করা যাবে না।

বিশেষ করে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও তৈরি, লাইভ স্ট্রিমিং কিংবা ব্যক্তিগত বা বাণিজ্যিক উদ্দেশ্যে ফটোগ্রাফি ও শুটিংয়ের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমটিসিএল আরও জানিয়েছে, বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং বা ফটোগ্রাফি করতে হলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করে নির্ধারিত প্রক্রিয়ায় আগাম অনুমতি নিতে হবে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ