Views Bangladesh Logo

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) (ক্রাইম প্রিভেনশন) মহিদুল ইসলাম।

আদেশ অনুযায়ী, মো. তোফায়েল আহমেদ মিয়াকে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম প্রিভেনশন) দক্ষিণ বিভাগ এবং মহিদুল ইসলামকে যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম প্রিভেনশন উত্তর হিসেবে বদলি করা হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ