Views Bangladesh Logo

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

 VB  Desk

ভিবি ডেস্ক

সচিবালয় নিরাপত্তা বিভাগসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপি থেকে জারি করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, সচিবালয় নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আতিকুর রহমানকে গুলশান বিভাগের ট্রাফিকে (ট্রাফিক-মহাখালী জোন), লালবাগ বিভাগের (কোতোয়ালি জোন) সহকারী পুলিশ কমিশনার ফজলুল হককে গোয়েন্দা তেজগাঁও বিভাগে (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) এবং গোয়েন্দা তেজগাঁও বিভাগের (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইনকে লালবাগ বিভাগে (কোতোয়ালি জোন) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে খান মাহমুদুল হাসানকে ট্রাফিক-মহাখালী হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ