ডিএমপিতে রদবদল: তিন ডিসি ও পাঁচ এডিসি বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশের উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার ৩ কর্মকর্তা এবং অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনারের পক্ষে উপ-কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ পদায়ন করা হয়। আদেশ দুটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম আদেশে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-কমিশনার মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ নূর-ই-আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া উপ-কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে পদায়ন করা হয়েছে।
দ্বিতীয় আদেশে গোয়েন্দা-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে এবং গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে পদায়ন করা হয়। অন্যদিকে অতিরিক্ত উপ-কমিশনার (কোয়ার্টার মাস্টার) মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে গোয়েন্দা-রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. নজরুল ইসলামকে গোয়েন্দা-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়।
মতামত দিন