Views Bangladesh Logo

মেডিকেল ভর্তি পরীক্ষা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশিকা

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ঘিরে ট্রাফিক নির্দেশিকা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল দশটায় অনুষ্ঠেয় এমবিবিএস ভর্তি পরীক্ষার কারণে সাধারণ জনগণকে নির্দিষ্ট রাস্তা এড়াতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজের আওতায় ১৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় পরীক্ষাটি ১৬টি কেন্দ্রে নেয়া হবে। সেগুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বুয়েট ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, নিউ বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মোহাম্মদপুরের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; ইডেন মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ এবং মহাখালীর সরকারি তিতুমীর কলেজ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার কারণে পরীক্ষাকেন্দ্রের দিকে যাওয়া রাস্তাগুলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের পাশের সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল রোড, নিউমার্কেট-আজিমপুর রোড, রোকেয়া সরণি, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের সামনে যানজট বাড়তে পারে। সাধারণ মানুষকে যথাসম্ভব এসব রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ