Views Bangladesh Logo

শহীদ বুদ্ধিজীবী দিবসে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

 VB  Desk

ভিবি ডেস্ক

১৪ ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর এলাকার ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওইদিন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করতে মিরপুরে যাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিদেশি কূটনীতিগণ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, ভোর ৪টা সকাল সাড়ে ৯টা পর্যন্ত সকল প্রকার যানবাহন (বাস/ ট্রাক/কাভার্ড ভ্যান/কার/মাইক্রোবাস/সিএনজি/রিক্সা-ভ্যান ইত্যাদি) মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১ ক্রসিং পর্যন্ত) পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

বিকল্প সড়ক
১. যে সকল যানবাহন আশুলিয়া থেকে বেড়িবাঁধ সড়ক দিয়ে মিরপুরে আসবে, সে সকল যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে গুদারাঘাট হয়ে রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে।

২. যে সকল যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সে সকল যানবাহন টেকনিক্যাল মোড়-আনসার ক্যাম্প-বাংলা কলেজ-মিরপুর ১ সড়ক ব্যবহার করবে।

৩. যে সকল যানবাহন মিরপুর ১০ গোলচত্ত্বর হতে মিরপুর ১ ও মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সে সকল যানবাহন মিরপুর ১ হতে ডানে তানিন গ্যাপে ইউটার্ন করে নবাবেরবাগ ক্রসিং বা দিয়াবাড়ি ক্রসিং হয়ে ব্রাদার্স গ্যাপ দিয়ে গাবতলী চলাচল করবে।

৪. গাবতলী হতে ঢাকা মুখী যানবাহন ব্রাদার্স গ্যাপ থেকে বামে টার্ন করে বেড়িবাঁধ দিয়াবাড়ি ক্রসিং হয়ে নবাবেরবাগ ক্রসিং দিয়ে গুদারাঘাট ও রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে।

৫. দারুসসালাম থানা এলাকা হতে বিভিন্ন গন্তব্যের যানবাহন ১০নং কমিউনিটি সেন্টার-এর রাস্তা ব্যবহার না করে গোলারটেক হয়ে পালপাড়া ঘাট দিয়ে গাবতলী বেড়িবাঁধের রাস্তা দিয়ে দিয়াবাড়ি ও নবাবেরবাগ ক্রসিং দিয়ে চলাচল করবে।

উল্লিখিত অনুষ্ঠানসমূহ চলাকালীন সম্মানিত নাগরিকবৃন্দকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ