Views Bangladesh Logo

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনশৃঙ্খলা ও নিরাপত্তার কারণে সব ধরনের জনসমাবেশ, মিছিল ও শোভাযাত্রায় নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞা নিম্নলিখিত এলাকায় প্রযোজ্য হবে: প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতিদের বাসভবন, বিচারপতি কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদের ফটক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশপথ এবং জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের সামনের অংশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ (অধ্যাদেশ নং-III/76)-এর ২৯ ধারার আওতায় জারি করা এ আদেশে উল্লেখ করা হয়, নির্ধারিত এলাকায় গণসমাবেশ, জনসভা, শোভাযাত্রা, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও মিছিলসহ সব ধরনের জমায়েত নিষিদ্ধ থাকবে।


ডিএমপি আরও আহ্বান জানিয়েছে, দাবি-দাওয়ার নামে সড়ক অবরোধ করে যেন কেউ যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ