দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার
ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদরদপ্তর-এ পাঠান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি জানান, মূলত ব্যক্তিগত ও পারিবারিক কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তার চুক্তির মেয়াদ আগামী ২১ নভেম্বর শেষ হওয়ার কথা, তবে নির্ধারিত সময়ের প্রায় নয় মাস আগেই তিনি পদত্যাগের আবেদন করেছেন।
বর্তমানে তার পাঠানো চিঠিটি পুলিশ সদরদপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরই অব্যাহতি কার্যকর হবে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম-ও পদত্যাগপত্র জমা দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে