Views Bangladesh Logo

সেই মন্তব্য নিয়ে সমালোচনার মুখে ডিএম‌পি কমিশনারের দুঃখ প্রকাশ

 VB  Desk

ভিবি ডেস্ক

ম্প্রতি এক অনুষ্ঠানে ‘ধর্ষণ’ শব্দটির পরিবর্তে ‘নারী নির্যাতন’ শব্দটি ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএম‌পি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে এ নিয়ে তীব্র সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৭ মার্) ডিএমপির গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেন উপপুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।’

এর আগে গত শনিবার ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে 'হেল্প' অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, 'আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা "নারী নির্যাতন" বা "নিপীড়ন" বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।'

পরবর্তীতে তার এই মন্তব্য কর্মী, সুশীল সমাজের সদস্য এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। তারা যুক্তি দেন, এ ধরনের মন্তব্য অপরাধের গুরুত্বকে কমিয়ে দিতে পারে এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায় বিচার চাওয়া থেকে নিরুৎসাহিত করতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ