Views Bangladesh Logo

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪০টি মামলা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, বিভাগভিত্তিক অভিযানে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ১১৪ জন, মিরপুর বিভাগ ১৪৩ জন, গুলশান বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করে।

অভিযান পরিচালনাকালে ২টি চাইনিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি ছুরি এবং ৬টি ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর পাশাপাশি ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা ও ৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ছাড়াও এ সময় ২টি প্রাইভেটকার, ১টি অটোরিকশা, ৭টি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং ৪টি ইলেকট্রনিক চিপ উদ্ধার উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এই ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ