রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৬ জনকে গ্রেপ্তার
রাজধানীতে অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ ।
সোমবার (২৭ এপ্রিল) রাতে চালানো হয় এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন তেজগাঁও থানা এলাকার ৪ জন, শেরেবাংলা নগরের ২ জন, মোহাম্মদপুরের ২৭ জন, আদাবরের ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার ৬ জন ও হাতিরঝিল থানা এলাকার ১০ জন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে