Views Bangladesh Logo

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২ জন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ২৫ টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, অভিযানে সর্বোচ্চ ১৬৮ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৬ জন, মতিঝিলে ৬৪, রমনায় ৫১, ওয়ারীতে ৪৮, উত্তরায় ৪৩, লালবাগে ৩৮ ও গুলশান বিভাগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গোয়েন্দা (ডিবি) বিভাগের অভিযানে গ্রেপ্তার হন ১ জন।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৪০৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, ২ টি চাকু, ৯ টি মোবাইলফোন ও একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ