Views Bangladesh Logo

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪৩, লালবাগ বিভাগ ৫২, ওয়ারী বিভাগ ৫২, মতিঝিল বিভাগ ৬৮, তেজগাঁও বিভাগ ৯৯, মিরপুর বিভাগ ১১৪, গুলশান বিভাগ ৩৭, উত্তরা বিভাগ ৩৮ ও গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার
করেছে।

অভিযানকালে ৪০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩১৪ পিস ইয়াবা, দুটি সুইট গিয়ার, একটি ব্যানার, ছয়টি মুখোশ, ১১টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ