রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২, মামলা ৭১
রাজধানীজুড়ে ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৫০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৭১টি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ১৮ জন, লালবাগ বিভাগ ২৮ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৭২ জন, তেজগাঁও বিভাগ ৯৪ জন, মিরপুর বিভাগ ১৩৪ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৫০ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৯ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩.২ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ফোন, ১টি ছুরি, ৪টি চাপাতি, ১টি স্পোকেট, ২টি হেলমেট, ২টি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, ১টি ড্রাম, ১টি ব্যাটারি, ১টি প্লাস্টিকের পাইপ ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
মতামত দিন