রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩
রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে মোট ৫৩টি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
ডিএমপি জানায়, পরিচালিত অভিযানে রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ২৩ জন, ওয়ারী বিভাগ ৭২ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৫৩ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৭০ জন এবং গোয়েন্দা শাখা (ডিবি) ৪ জনকে গ্রেপ্তার করে।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাজা, ২ গ্রাম হেরোইন, ১৭টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার ও ১টি সিএনজি জব্দ করা হয়। একই সঙ্গে অপহৃত এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধারসামগ্রী ও মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত দিন