Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ককটেল, ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫১ জন, এসআরইউতে তিনজন এবং গোয়েন্দা বিভাগে পাঁচজন রয়েছেন।

অভিযানকালে একটি চাইনিজ কুড়াল, চারটি ককটেল, ককটেলের ১১টি বিস্ফোরিত অংশবিশেষ এবং দুটি ককটেলের নিষ্ক্রিয় করা অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ৪৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ