ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার, মামলা ৫৯
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মোট ৫৯টি মামলা করা হয়েছে।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৮০ জন, মতিঝিলে ৫৩ জন, তেজগাঁওয়ে ৪৫ জন, মিরপুরে ১৩২ জন, গুলশানে ৪০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।
অভিযানে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫টি ইয়াবা, দুই পুরিয়া হেরোইন ও পাঁচ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মুঠোফোন, ৫২৬ বস্তা চাল, দুটি চাকু, একটি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়। একই অভিযানে দুজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
মতামত দিন