Views Bangladesh Logo

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮২, মামলা ৩২

রাজধানীর বিভিন্ন স্থানে টানা ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে মোট ৪৮২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত ৪৮২ জনের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া উত্তরা বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, রমনা ও লালবাগ বিভাগে ৪৪ জন করে, গুলশান বিভাগে ৩৯ জন এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ জন গ্রেপ্তার হন।

অভিযানকালে বিপুল পরিমাণ চোরাই মালামাল, মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১টি সোনার লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, ৯টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ২টি ট্যাবলেট, ৫৫টি সিম কার্ড এবং নগদ ২ লাখ৬৮ হাজার ৫০০ টাকা। এছাড়া বিপুল পরিমাণ মাদকের চালানের মধ্যে ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হিরোইন এবং ৩২ কেজি গাজা জব্দ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ